পাবনায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
পাবনায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সংগৃহীত

জেলা প্রতিনিধি


পাবনা সদর উপজেলার চরকোষাখালী এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. আনারুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে লঞ্চঘাট থেকে শিলাইদহঘাটগামী পাকা সড়কের একটি কালভার্টসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।


ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আনারুল ইসলাম। পরে তাঁকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


গ্রেপ্তার আনারুল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর সাদিপুর গ্রামের মো. সরোয়ার প্রাংয়ের ছেলে।


ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় আনারুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় মামলা করা হয়েছে।


এমকে/বিএম২৪