পাবনায় পদ্মা নদীতে অভিযান, ৭ জনের কারাদণ্ড

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম
পাবনায় পদ্মা নদীতে অভিযান, ৭ জনের কারাদণ্ড

সংগৃহীত

পাবনা প্রতিনিধি


পাবনা সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে সাতজনকে ১৪ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি ট্রলারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় প্রায় ১১ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়েছে।


শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা ও থানা পুলিশের সহযোগিতায় পদ্মা নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে আটক সাতজনকে প্রত্যেককে ১৪ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি একটি ট্রলারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। জব্দ করা প্রায় ১১ কেজি ইলিশ মাছ পরে নিকটস্থ জামিয়াতুল আবরার এতিমখানায় বিতরণ করা হয়।


পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪