নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি দেখতে খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: বিডি মেইল
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন উপলক্ষে খুলনা বিভাগীয় স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আগামী ৫ নভেম্বর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে স্টেডিয়ামের প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানকে ঘিরে স্টেডিয়ামের প্রস্তুতি, আয়োজন ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়টি পরিদর্শনে গুরুত্ব পায়।









