জাতীয় নারীশক্তির নতুন কমিটিতে খাগড়াছড়ির মেয়ে অ্যাডভোকেট মনজিলা ঝুমা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম
জাতীয় নারীশক্তির নতুন কমিটিতে খাগড়াছড়ির মেয়ে অ্যাডভোকেট মনজিলা ঝুমা

ফাইল ছবি

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের মেয়ে অ্যাডভোকেট মনজিলা ঝুমা।


শনিবার (২৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়। রোববার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে এনসিপি মিডিয়া সেল।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। সদস্যসচিব করা হয়েছে নুসরাত তাবাসসুমকে। আর মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ির অ্যাডভোকেট মনজিলা ঝুমা।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।


এমকে/বিএম২৪