নগরকান্দায় জগদিয়া বালিয়া বিলে পোনা মাছ অবমুক্ত
সূত্রঃ সংগৃহীত
মোঃ জুয়েল কাজী, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় পোনা মাছের নমুনায়ন ও অবমুক্তকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার জগদিয়া বালিয়া বিলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহীল আবরার, উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ ও সহকারী মৎস্য কর্মকর্তা দেব দুলাল সাহা।
এ সময় সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু, গেলাম মোস্তফা, সেলিম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিল নার্সারি কার্যক্রমের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, জলাশয়ে মাছের প্রাপ্যতা বাড়ানো এবং স্থানীয় মৎস্যসম্পদ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পোনা মাছ অবমুক্ত করার ফলে জগদিয়া বালিয়া বিলসহ স্থানীয় জলাশয়গুলোতে মাছের উৎপাদন বাড়বে। পাশাপাশি মৎস্যজীবী ও সাধারণ মানুষের জীবিকা এবং পুষ্টির চাহিদা পূরণেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
এমকে/বিএম২৪









