চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের বিদায় সংবর্ধনা

সূত্রঃ সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


গত ১৬ মার্চ চুয়াডাঙ্গার ৩১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ রুহুল কবীর খান। দায়িত্ব পালনকালে তিনি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।


সম্প্রতি তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। বিদায় সংবর্ধনায় সহকর্মীরা তার কর্মদক্ষতা, সততা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলির প্রশংসা করেন।


বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জেলা পুলিশের সদস্যদের পাশাপাশি চুয়াডাঙ্গার নাগরিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নবাগত পুলিশ সুপারকে দায়িত্ব পালনে সবার সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।


অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নু...সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪