গাজীপুরে জয়দেবপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম
গাজীপুরে জয়দেবপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

সূত্রঃ সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) জয়দেবপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন।


সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জয়দেবপুর থানায় আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের শুরুতে থানায় উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।


এ সময় পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশিত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো কর্মকর্তা ও সদস্যদের অবহিত করেন। পাশাপাশি পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।


পরে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।


পরিদর্শনকালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪