খুলনায় বিদেশি পিস্তল-গুলি ও ককটেলসহ আটক ৩
সূত্রঃ সংগৃহীত
মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনার লবণচরা থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেলসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লবণচরা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।
তবে আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এমকে/বিএম২৪









