খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
সূত্রঃ সংগৃহীত
খুলনা প্রতিনিধি
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়ের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের খুলনা জেলা শাখার নেতাকর্মীরা।
ছবির পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা জেলা ছাত্রলীগের উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ঘোষিত রায়কে ‘বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদ জানান।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কর্মসূচির মাধ্যমে ঘোষিত রায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান ও প্রতিবাদ তুলে ধরেন তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়। এ-সংক্রান্ত সরকারি গেজেটে এস.আর.ও. নং ৩৬৯-আইন/২০২৪ প্রকাশ করা হয়।








