কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪০০ মিটার অবৈধ জাল জব্দ
সংগৃহীত
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
মা ইলিশের নিরাপদ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার নির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সুরমার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত ৪০০ মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের অবাধ বিচরণ ও নিরাপদ অভিপ্রয়াণ নিশ্চিত করার পাশাপাশি ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪








