কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

কুতুবদিয়া প্রতিনিধি


কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মেইজ্জার পাড়ায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কাশেম (৬৫), ওরফে জম হালাইয়া, সন্ধ্যার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন


এমকে/বিএম২৪