কুতুবদিয়ার বহিঃনোঙরে দুই জাহাজের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত একটি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
কুতুবদিয়ার বহিঃনোঙরে দুই জাহাজের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত একটি

সূত্রঃ সংগৃহীত

কুতুবদিয়া প্রতিনিধি


বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহিঃনোঙরের আলফা অ্যাঙ্কোরেজ এলাকায় দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি জাহাজের বাম পাশের হালে উল্লেখযোগ্য ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া আলফা অ্যাঙ্কোরেজের দিকে যাওয়ার সময় এমভি এইচজি সিডনি ও এমভি এপিজে শিরিন নামে দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষ হয়।


তিনি জানান, ঘটনার পরপরই দুই জাহাজের পক্ষ থেকে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ভিটিএমআইএস) বিষয়টি জানানো হয়। সংঘর্ষে এমভি এইচজি সিডনির বাম পাশের হালে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনার পর দুটি জাহাজকেই নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।


বন্দর সচিব আরও জানান, এমভি এপিজে শিরিন জাহাজটিতে কয়লা বহন করা হচ্ছিল। তবে সংঘর্ষের ঘটনায় কয়লার কোনো ক্ষতি হয়নি। পাশাপাশি সাগরে কোনো ধরনের দূষণ ছড়িয়ে পড়ার খবরও পাওয়া যায়নি।


এমকে/বিএম২৪