কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন, ছড়াল ডিবিএলের সুতার গোডাউনেও

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম
কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন, ছড়াল ডিবিএলের সুতার গোডাউনেও

সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন পাশের ডিবিএল গার্মেন্টসের সুতার গোডাউনেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।


ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।


এমকে/বিএম২৪