পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ছে ভ্রমণের সুযোগ

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম
পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ছে ভ্রমণের সুযোগ

সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক


দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। পর্যটন মৌসুমে দ্বীপটিতে পর্যটকদের যাতায়াত ও অবস্থানের সুবিধার্থে চলছে নানা ধরনের প্রস্তুতি।


রোববার (২৫ অক্টোবর) পর্যটন গমনবিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। আগে প্রতিদিন ২ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্তের ফলে প্রতিদিন পর্যটক প্রবেশের অনুমোদিত সংখ্যা বাড়ছে ১ হাজার ৫০০ জন।


পর্যটন মৌসুম শুরুর আগে দ্বীপে পর্যটকদের স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে।


এমকে/বিএম২৪