কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬৬০ টাকাসহ শামীম আহমেদ সামিউল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সোহেল নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকার নবীন ছাত্রাবাসের সামনে থেকে শামীম আহমেদ সামিউলকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়। এ সময় সোহেল নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২৫, তারিখ ২৫ অক্টোবর ২০২৬। পলাতক সোহেলকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।


তিনি আরও জানান, রোববার দুপুরে গ্রেপ্তার শামীম আহমেদ সামিউলকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


এমকে/বিএম২৪