উজিরপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এমপি সান্টুকে শুভেচ্ছা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এমপি সান্টুকে শুভেচ্ছা

সংগৃহীত

ফারদিন নিয়াজ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি


উজিরপুর রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা ও বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


গত ১৯ অক্টোবর রাতে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, সিনিয়র সহসভাপতি মো. সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ ও মো. মোস্তফা জামান সুমন বালী, জিয়াউল করিম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহাদ সুমন, সহযুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারদিন আহামেদ নিয়াজ, দপ্তর সম্পাদক মো. মিঠু বালী ও এসএম গোফরান, প্রচার সম্পাদক মো. সুজন, সাহিত্য সম্পাদক মো. লালন ফকিরসহ সংগঠনের অন্যান্য সদস্য।


শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও স্থানীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার নিয়ে কাজ করবে উজিরপুর রিপোর্টার্স ইউনিটি। তিনি নবগঠিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


এ সময় সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু সাংবাদিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তিনি সাংবাদিকতার বিভিন্ন দিক, পেশাগত দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


উল্লেখ্য, গত ৮ অক্টোবর উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


এমকে/বিএম২৪