আমতলীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
আমতলীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময়

সূত্রঃ সংগৃহীত

আমতলী (বরগুনা) প্রতিনিধি


বরগুনার আমতলী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সহসভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, প্রেসক্লাবের সহসভাপতি এস এম নাসির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মাতুব্বর, সাংবাদিক আব্দুর রহমান, নাসরিন সিপু, আবু জিহাদ ও মাহাতাবুর রহমানসহ অনেকে।

পরে বেলা ১১টায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট অধ্যাপক আবদুল মজিদ মল্লিক, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ জামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খান, মুক্তিযোদ্ধা সংসদের আমতলী উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, সাবেক সদস্যসচিব জালাল আহমেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ওমর ফারুক, জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াস হোসেন, এনসিপির সমন্বয়ক মো. বায়জিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, স্কাউট সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন এবং শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ অনেকে।

মতবিনিময় সভায় আমতলী উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা, আইনশৃঙ্খলা ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নবনিযুক্ত ইউএনও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।


এমকে/বিএম২৪