অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ জিএমপি ভারপ্রাপ্ত কমিশনারের

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ জিএমপি ভারপ্রাপ্ত কমিশনারের

সূত্রঃ বিডি মেইল

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


অপরাধ দমনে পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান।


তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সভাকক্ষে জিএমপির এসি ডিবি অরূপের বদলিজনিত বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান বিদায়ী এসি ডিবি অরূপকে নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে পুলিশের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি।


অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) জাহিদ ভূইয়া, ডিসি ক্রাইম (উত্তর) শাকিল আহমেদ, ডিসি ট্রাফিক আশরাফুল ইসলাম, ডিসি ডিবি (উত্তর) অশোক কুমার পালসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।


পরে বিদায়ী এসি ডিবি অরূপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।