ঈদ উপলক্ষে জাবিতে জাকসুর উদ্যোগে 'ঈদ উৎসব’ আয়োজন
জাবি প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও অন্যান্য অংশীজনদের সম্মানে ‘জাকসু ঈদ উৎসব’ আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।
রবিবার (২৪মে) জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম তার গণমাধ্যমে বিষয়টি জানান। ঈদের দিন রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবে প্রীতিভোজ, খেলাধুলা এবং ঈদ শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন আয়োজন থাকছে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জাকসু।
এ বিষয়ে জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, 'প্রতি ঈদেই একাডেমিক ও পারিপার্শ্বিক নানা কারণে অনেক শিক্ষার্থী নিজ বাড়িতে যেতে পারেন না, ক্যাম্পাসেই ঈদ উদযাপন করতে হয়। তাদের কথা ভেবে জাকসু ঈদের দিন রাতে প্রীতিভোজ ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন রেখেছে।'
'গত ঈদুল ফিতরে আমরা সেভাবে আয়োজন রাখতে পারিনি, যা শিক্ষার্থীদের পাশাপাশি আমাদেরও কষ্ট দিয়েছে৷ আমরা মনে করি যারা অনিবার্য কারণে পরিবার থেকে দূরে ঈদ পালন করছে, তাদের ব্যাপারে চিন্তা করা আমাদের দায়িত্ব। সবাইকে নিয়েই কাজ করার' প্রতাশা ব্যক্ত করেন জাকসু জিএস মাজহার.....









