স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জাবিসাসের শ্রদ্ধাঞ্জলি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।
রবিবার (২৬ মার্চ) সকাল ৮টায় তারা এ ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম বলেন, "মহান স্বাধীনতা দিবস আমাদের বীরদের অদম্য সাহস ও পরাধীনতাকে প্রত্যাখ্যান করে স্বাধীন থাকার যে অমলিন চেতনা, তা ধারণ ও লালন করা আমাদের অপরিহার্য দায়িত্ব। সংবাদপত্রসহ মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষাই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।"
এসময় আরও উপস্থিত ছিলেন জাবিসাসের সাধারণ সম্পাদক রাজিব রায়হান, সদস্য রেদওয়ান আহাম্মেদ সাগর ও মো. তাহমিদুর রহমান।









