রাঙ্গামাটিতে কোতয়ালী থানার অভিযানে চুরির মামলার দুই আসামি গ্রেফতার, উদ্ধার মাইক্রোবাস
চাই সুই উ মারমা, রাঙামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে চুরির মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চোরাইকৃত একটি মাইক্রোবাস।জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।অভিযানের অংশ হিসেবে গত ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে বান্দরবান সদর থানার পৌরসভাধীন ধানস পাখির মোড় (পাখিচত্ত্বর) এলাকা থেকে মোঃ নূরুল আলম (৪৫) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া এলাকায়।এরপর ২৫ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ রাজঘাটা এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি রুবেল দাশ (৩৪)-কে গ্রেফতার করে পুলিশ। তাকে তার নিজ মালিকানাধীন একটি গাড়ির ওয়ার্কশপ থেকে আটক করা হয়।পুলিশ জানায়, অভিযানের সময় চোরাইকৃত একটি টয়োটা মাইক্রোবাস উদ্ধার করা হয়









