ভাড়া বাসায় ব্যবসায়ীর রহস্যজনক মৃ/ত্যু, প্রাথমিক ধারণা স্ট্রোক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১১:১৪ পিএম
ভাড়া বাসায় ব্যবসায়ীর রহস্যজনক মৃ/ত্যু,  প্রাথমিক ধারণা স্ট্রোক

আতিকুজ্জামান,  (শার্শা) যশোর প্রতিনিধি ::

যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামে ভাড়া বাসা থেকে মোজাফফর রহমান (৫৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত মোজাফফর রহমান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ঘাড়মোড়া গ্রামের মৃত শাহানুর রহমানের ছেলে। তিনি বিগত প্রায় ১০ বছর ধরে বেনাপোলের সাদীপুর গ্রামে ইকরামুল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে একাকী বসবাস করে আসছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে মোজাফফর রহমান কিছুটা শারীরিক অসুস্থতা অনুভব করলে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। 

বিকেল ৫টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া মৌসুমী পাল তাকে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে বাড়ির অন্যান্য লোকজন ও স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করায় তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।