বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে ২১ কিশোর-কিশোরীকে বাংলাদেশে প্রত্যাবর্তন

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১০:৫৬ পিএম
বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে ২১ কিশোর-কিশোরীকে বাংলাদেশে প্রত্যাবর্তন

 আতিকুজ্জামান,  (শার্শা)যশোর প্রতিনিধি :

-বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতে বিভিন্ন সময়ে পাচার হওয়া ২১ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রত্যাবর্তন করেছেন।

বুধবার (১৩ মে ২০২৬) সন্ধ্যা ৬ টার সময় বাংলাদেশ এসব নাগরিক বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরত। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করে।

পরবর্তীতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য প্রত্যাবর্তনকারীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। আইনি কার্যক্রম শেষে তাদেরকে তিনটি মানবাধিকার সংগঠন—জাস্টিস এন্ড কেয়ার (যশোর), বিএনডব্লিউএলএ এবং রাইটস যশোর—এর নিকট হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে। সংগঠনগুলো পরবর্তীতে তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করবে।

প্রত্যাবর্তনকারী ব্যক্তিদের সঙ্গে প্রাথমিক কথোপকথনে জানা যায়, তারা দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে পাচার হয় এবং ভারতের বিভিন্ন জেলার মোট ৭টি আশ্রমে অবস্থান করেছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে বলে জানা গেছে।