বিশ্ববই দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম
বিশ্ববই দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বই উপহার দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

আজ ২৩ এপ্রিল (বৃহস্পতিবার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরিয়ার আশেপাশে বিভিন্ন কলোনিতে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ করা হয়।

যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত।তাদের মধ্যে জ্ঞানের আলো ছড়াতে কাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক সংগঠন।

এক টাকায় শিক্ষা সংগঠনে অধ্যয়নরত ভাসমান শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শ্রেনির বই উপহার দেওয়া হয়।

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন " বই শুধু কাগজের কিছু পৃষ্ঠা নয়, এটি একটি শিশুর স্বপ্ন দেখার জানালা, নিজের ভাগ্য বদলের শক্তি।মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে শিক্ষা অথচ লাখো শিশু আছে যারা শিক্ষা থেকে বঞ্চিত অথচ রাষ্ট্র একটু যত্ন নিলে সুবিধাবঞ্চিত শিশু গুলো হয়ে উঠতে পারে আগামীর সম্পদ।বিএনপি সরকারের উচিত তাদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং শিক্ষার আলোয় আলোকিত করতে পলিসি গ্রহণ করা"