জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি:
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: "পুষ্টি বৈষম্যর দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) বিলাইছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
এই উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহযোগিতায় উপজেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি মো: আব্দুস সালাম ফকির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা ও থানা উপ-পরিদর্শক এফ. এম. তানভির আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মেডিক্যাল অফিসার ডা. কনিষ্ক চাকমা।
এসময় বক্তারা জনগণের পুষ্টি নিশ্চিত করণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান। বিশেষ করে একটা শিশু মাতৃগর্ভে আসার পর থেকে ভূমিস্থ হয়ে ২ বছর পর্যন্ত যে যত্ন বা পরিচর্যাগুলো করা দরকার তা নিশ্চিতকরণে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণের জন্য বাড়ির আঙিনায় শাকসবজি ও ফলমূল চাষের উপরও গুরুত্ব দেয়ার কথা বলা হয়।
এর আগে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি রেলীরও আয়োজন করা হয়। র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে শুরু হয়ে
বিলাইছড়ি বাজার ঘুরে এসে যথাস্থানে এসে শেষ করা হয়।








