ফরিদপুরে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম
ফরিদপুরে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধিঃ

পাবনা থেকে প্রকাশিত Pabnanews24.com এ ১৪/৪/২৬   তারিখে "পাবনার তৃতীয় লিঙ্গের ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে"  শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে  গতকাল বিকেল  ৫ টার সময় ফরিদপুর প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলন করেন উপজেলা যুব দলের সদস্য সচিব আমিনুল হক সাবেরী, বনওয়ারী নগর বাজার ব্যবসায়ী( বণিক) সমিতির সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজিবুল হক পান্ত। এ সময়ে ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ অধিকাংশ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তারা সাংবাদ সম্মেলনে দাবি করেন প্রকাশিত সংবাদটি বানোয়াট ও মিথ্যা। ঐ দিনে এ ধরনের কোন  ঘটনা ঘটেনি। এ ব্যাপারে ইউপি সদস্য জহুরুল ইসলাম  বিজলী খাতুন বলেন তিনি প্রকাশিত সংবাদের সাথে জড়িত নন এবং এ ব্যাপারে তিনি কোন কিছুই জানেন না। তিনি আরো বলেন তিনি ফরিদপুর থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে কোন অভিযোগ বা মামলা করেননি।