জাবিতে রসায়ন সংসদের সহ-সভাপতি রিয়াদ, সম্পাদক কনক
জাবি প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন সংসদের নতুন কমিটিতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়া নাজিম রিয়াদ এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন ৫০ ব্যাচের কনক রঞ্জন দাশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিভাগ সংসদের পক্ষ থেকে গণমাধ্যমকে দেয়া বিবরণীতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৫১ ব্যাচের মাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক পদে একই ব্যাচের মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে ৫০ ব্যাচের স্নিগ্ধা শাহরিন, পাঠাগার ও সেমিনার সম্পাদকে ৫২ ব্যাচের সোহান চৌধুরী প্রান্ত, প্রচার ও ছাত্রকল্যাণ সম্পাদকে একই ব্যাচের হুসাইন আহমেদ এবং সহ-ক্রীড়া সম্পাদক পদে ৫৩ ব্যাচের তানভীর মাহমুদ তিতাস।
সংসদের নবনির্বাচিত ভিপি শাহরিয়া নাজিম রিয়াদ বলেন, "শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাই তাকে এ দায়িত্ব নিতে অনুপ্রাণিত করেছে। তিনি জানান, রসায়ন সংসদের মূল লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের একাডেমিক সমস্যার সমাধান, ল্যাব ও সেমিনার লাইব্রেরির মানোন্নয়ন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি প্রাণবন্ত বিভাগ গড়ে তোলা।"
তিনি আরও বলেন, "সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং প্রয়োজনে তাদের পাশে থাকা রসায়ন সংসদের প্রধান অঙ্গীকার। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সংসদকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ" ব্যক্ত করেন তিনি।









