পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রলীগের মিছিল
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে এ কর্মসূচি পালন করেন তারা।
সেসময় ঘটনাস্থলে আগে থেকেই হাজির পুলিশের একটি দল বাধা দিলেও মিছিলে লোকজনের উপস্থিতি বেড়ে গেলে পুলিশ সদস্যরা সরে আসেন।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলের পর সমাবেশে নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম চৌধুরী বাবু সভাপতিত্ব করেন।
সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়। মিছিলে উপস্থিতি বেড়ে গেলে পুলিশ সদস্যদের সরে আসতে হয়।”









