কুড়িগ্রামে ডেঙ্গু রোগ প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি
মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:
কুড়িগ্রামে ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করার লক্ষ্যে জেলা সিভিল সার্জনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ জুন সকাল ১০ টার সময় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ র্যালি বের হয়। পরে কুড়িগ্রাম জেলা শাপলা চত্বর হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে র্যালি সমাপ্ত করা হয়।
জেলায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং রোগ নির্মূলে জেলায় সতর্ক থাকার বিষয়ে র্যালি অনুষ্ঠিত হয়। এবং ডেঙ্গু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি করার বিষয় উল্লেখ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নুর নেওয়াজ, কুড়িগ্রাম সদর হাসপাতালের বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডাঃ সাদিকুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের MODC ডাঃ আর রাফি তামজিদসহ সদর হাসপাতাল নার্স এবং বিভিন্ন দপ্তরের কর্মচারিবৃন্দ।
র্যালি শেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আতঙ্কিত নয় সচেতনতায় জয় বলে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।









