নালুয়া-পরাণপুর খাল দখলমুক্ত করলো প্রশাসন, স্বস্তি কৃষকদের
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
আজ ১২ এপ্রিল ২০২৬ মংগলবার চিতলমারী উপজেলার নালুয়া-পরাণপুর এলাকার খালের ওপর গড়ে ওঠা অবৈধ মাটির বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।
স্থানীয়দের অভিযোগ ছিল, খালে বাঁধ দেওয়ার কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। এতে চাষাবাদ, মাছ চাষ ও সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজে সমস্যার সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে খালটি দখলমুক্ত করা হয়।
অভিযানের পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ ফিরে এলে কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে ইউএনও খাদিজা আক্তার বলেন, জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় কাজ করছে। খাল-নদী দখল কিংবা পানিপ্রবাহে বাধা সৃষ্টি করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









