জাবি স্পোর্টস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সাইমুন, সেক্রেটারি সোহান
জাবি প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্পোর্টস ক্লাবের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে আগামী একবছরের জন্য দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৪৯ ব্যাচের মো. তানভীর সিদ্দিকী সাইমুন ও সাধারণ সম্পাদক পদে একই ব্যাচের ইতিহাস বিভাগের মো. সোহান নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় গত কমিটির সভাপতি আরশাদ হাবিব ও সাধারণ সম্পাদক মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় সংগঠনির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম নতুন কমিটির অনুমোদন দেন। পাশাপাশি আগামী একুশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য উপস্থাপন করার নির্দেশ দেয়া হয়।
নবনির্বাচিত সভাপতি মো. তানভীর সিদ্দিকী সাইমুন বলেন, "আমি নিজেই একজন প্রফেশনাল ফুটবলার ছিলাম। বর্তমানে বিশ্ববিদ্যালয় ফুটবলের দলে প্রতিনিধিত্ব করছি। স্পোর্টসএ কোন দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বেশি দায়িত্বের। আমার নিজেকে আজ ভাগ্যবান মনে করছি যে,বড় ভাইয়ের আমার প্রতি আস্থা রেখেছে। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের সর্বস্থরের শিক্ষার্থীদের জন্য রোল মডেল ক্লাব হিসাবে পরিচিত লাভ করে।








