খাগড়াছড়িতে শুরু হয়েছে বাসন্তী পূজা
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি শান্তিনগরের বাসন্তী মন্দিরে উৎযাপিত হচ্ছে পুজা।
বাসন্তী পূজা চৈত্র দুর্গাপূজা ২৪ মার্চ, মঙ্গলবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে।
আজ ২৫ মার্চ, বুধবার মহাষ্টমী তিথিতে উদযাপিত হচ্ছে চৈত্র মাসের শুক্লা তিথিতে দেবী দুর্গার এই আরাধনা।
চারদিনব্যাপী এই উৎসবের সপ্তমী ও অষ্টমী তিথিতে বিশেষ পূজা ও অন্নপূর্ণা পূজাও অনুষ্ঠিত হয়।
মহানবমী ও বিজয়াদশমী: ২৭ মার্চ, শুক্রবার (দশমী তিথি সকাল ১০টা ৮ মিনিট থেকে।
পৌরাণিক কাহিনী অনুসারে, রাজা সুরথ নিজের রাজ্য ফিরে পেতে বসন্তকালে দেবী দুর্গার এই পূজা প্রবর্তন করেছিলেন, যা বাঙালির "অকাল বোধন" বা আসল দুর্গাপূজা হিসেবেও পরিচিত
আজ মহাসপ্তমী তিথির মধ্যে দিয়ে খাগড়াছড়ি শান্তিনগরে বাসন্তী মন্দিরে শুরু হচ্ছে চারদিন ব্যাপী বাসন্তী পুজা।









