কুল কায়েনাতের মহাশোক দিবস
এ আর সুমন, অষ্টগ্রাম প্রতিনিধি:
আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়, রহমত বর্ষে দুনিয়ায় আশুরার উসিলায়, বজ্রকঠিন প্রত্যয়ে অবিচল থেকে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, শোষিত ও নিপীড়িত মানবতার মুক্তি ও স্বাধীনতার লক্ষ্যে জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইন এবং তাঁর প্রিয় আহলে বাইত ও বিশ্বস্ত সঙ্গীগণ যে মহান আত্মত্যাগের কালজয়ী দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেই অবিনাশী চেতনার স্মারক হয়ে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র মহররম—মহাশোকের মাস।
এই শোকাবহ মহররমের চিরন্তন হোসাইনি আদর্শ ও আত্মত্যাগের শিক্ষা প্রতিটি মানবহৃদয়ে জাগ্রত হোক—এই প্রার্থনা নিয়ে শোকসন্তপ্ত হৃদয়ে আপনাদের প্রতি জানাই গভীর সমবেদনা ও আন্তরিক শোকবার্তা জানিয়েছেন ৩ নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
আশুরার শোক ও মাতমের প্রকৃত তাৎপর্য হলো ন্যায় ও সত্যের পথে অটল থাকা, জালিমের জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা এবং কারবালার শহীদদের পবিত্র স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা। তিনি আরো বলেন তাদের আত্মত্যাগ মানবজাতিকে যুগে যুগে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জুগিয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কারবালার মহান শিক্ষা হৃদয়ে ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণের পথে চলার তাওফিক দান করুন।








