অষ্টগ্রামে নানা আয়োজনে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
এ আর সুমন, অষ্টগ্রাম প্রতিনিধি:
আজ ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত ভূমিসেবা মেলা-২০২৬। সাধারণ জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
১৯ মে ২০২৬ মঙ্গলবার সকাল ১০ টায় সারাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি থেকে দেশব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
তারই ধারাবাহিকতায় অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিস, কর্তৃক উপজেলা পর্যায়ে উদ্বোধনী,রেলি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা (ইউএনও) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। ভুমি অফিসের কর্মকর্তা,স্থানীয় জন প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সেবাগ্রহীতাগণ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে ভূমিসেবা এখন আরও সহজ, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনগণ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাওয়ার জন্য,যা ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
ডিজিটাল পদ্ধতিতে যদি মানুষ যথাযত ভুমিসেবা পায় তাহলে জনগন তাদের সঠিক সেবাটি দ্রুততম সময়ের মধ্যে কোন ঝামেলাবিহীন শেষ করতে পারবে,এবং হয়রানি মুক্ত থাকবে,যার মাধ্যমে জনগনের আশা-আকাংখার প্রতিফলন ঘটবে।









