হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্টঃ
ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদির পরিবারের হাতে রাজধানীতে একটি সরকারি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের হাতে রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত ‘সরকারি দোয়েল’ টাওয়ারের এক হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাটের দলিল ও চাবি তুলে দেওয়া হয়।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
এ ছাড়া হাদির পরিবারের জীবন-যাপনের ব্যয় নির্বাহের জন্য সরকার আরও এক কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে বলে জানানো হয়।
বা/মে২৪/ফা









