বিগত সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সরকারের আগের মেয়াদে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বাড়ার পেছনে সাধারণত একটি কারণ কাজ করে না। প্রকল্প প্রণয়ন ও অনুমোদন থেকে শুরু করে ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া এবং ব্যবস্থাপনার বিভিন্ন দুর্বলতা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি করে।
তিনি বলেন, প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধির প্রবণতা বর্তমান সরকারের নজরে আসার পর বিষয়টি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, আগের সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলছে। তদন্তের ফলাফল পাওয়ার পর অভিযোগের সত্যতা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪








