খুলনার বটিয়াঘাটায় জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম
খুলনার বটিয়াঘাটায় জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ

সূত্রঃ ফাইল ছবি

মোঃ বোরহান কবির, খুলনা প্রতিনিধিঃ


সরকারের নির্বাচনী অঙ্গীকার “দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলা পরিষদের উদ্যোগে বটিয়াঘাটা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫০০ (দেড় হাজার)গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকাল ৪টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মমিনুর রহমান।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান,আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি)শাত ইল-ইভান,জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শামীম কবির, খুলনা রেড ক্রিসেন্টে সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম খান নান্নু,বটিয়াঘাটা থানার (ওসি) তদন্ত শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম গোলদার, সদস্য সচিব খন্দকার ফারুখ হোসেন,বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম কান জনি,বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আশিকুজ্জামান আশিক, জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক,সাইফুল ইসলাম, 

যুব উন্নয়ন কর্মকর্তা আবুবক্কার,সুরখালী ইউনিয়ানের চেয়ারম্যান কামরুল ইসলাম শিপার,উপজেলা যুবদলের সভাপতি আবুবকর সিদ্দিক নিরু,সদস্য সচিব বাহাদুর মুন্সী,খুলনা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সহ  বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি আমীর এজাজ খান পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে উপজেলা পরিষদ মাঠে বৃক্ষ রোপন করেন এবং উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।



এমকে/বিএম২৪