ছাত্রশিবিরের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত
সূত্রঃ ফাইল ছবি
সফিকুল ইসলাম
পবিপ্রবি প্রতিনিধি,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১লা আগস্ট ২০২৬ রোজ রবিবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত প্রতিযোগিতা ও জুলাই শহীদদের স্মরণের মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পুরো খেলা অনুষ্ঠিত হয়েছে । উক্ত আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ জিয়াউর রহমান হল-১ এবং রানার্সআপ বিজয়-২৪ হল।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রেদওয়ান, সেক্রেটারি মো. আশিকুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অন্যান্য নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয় শিবিরের
সভাপতি রেদোয়ান বলেন, "টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের আন্তরিকতা, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব পুরো আয়োজনকে করেছে প্রাণবন্ত ও উপভোগ্য। একটি সুন্দর ও সফল আয়োজন সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—খেলোয়াড়, রেফারি, আয়োজক, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।"
জয়-পরাজয়ের ঊর্ধ্বে খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি গড়ে উঠবে বলে মনে করে।
এমকে/বিএম২৪








