ঈদগাঁওয়ে নবাগত ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:
স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশাসন গঠন করতে চাই। আমার দপ্তর সবার জন্য উন্মুক্ত থাকবে। আমার কাছে আসতে কারো মাধ্যম লাগবে না। কোন দল নয় প্রতিটি সেবা গ্রহীতা আমার কাছে গুরুত্বপূর্ণ'- এমনটাই জানিয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।
বৃহষ্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন। সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরলে প্রশাসনের কাজ করতে সুবিধা হয়। তাই তিনি উপজেলার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি বিজয় টিভি প্রতিনিধি সেলিম উদ্দিন, সাধারন সম্পাদক সাঙ্গু প্রতিনিধি মোঃ মিজানুর রহমান আজাদ, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন, দৈিনিক সময় বায়ান্ন নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ মেইল প্রতিনিধি নুরুল আমিন হেলালী, আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক মিল্লাত প্রতিনিধি এইচএন আলম, দৈনিক দিনকাল প্রতিনিধি শফিউল আলম আজাদ, বাংলার সময় প্রতিনিধি এম বজলুর রহমান, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ছলিম উল্লাহ ছলিম, রুপালি সৈকত প্রতিনিধি আজিজুর রহমান রাজু, গনকন্ঠ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, রবিউল আলমসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
সভায় গণমাধ্যমকর্মীরা উপজেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। এছাড়া ঈদগাঁওতে কর্মরত পেশাদার সাংবাদিকদের এক প্লাটফর্মে থেকে উপজেলার উন্নয়নে ভুমিকা রাখার জন্য অনুরোধ করেন। পাশাপাশি সবাইকে একীভূত করে একটা একটা প্রেসক্লাব গড়ে তোলার জন্যে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।









