ডিবি পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
ডিবি পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি আটক

শার্শা(যশোর)প্রতিনিধি:

যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনসহ  মিন্টু শেখ (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


আটক আসামী দিঘীরপাড়(ট্রেনলাইন)এলাকার জেয়াদ আলীর ছেলে মিন্টু শেখ (৩৬)।


গত ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ বিকেল ৪টার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।


ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) রকি মন্ডল ও সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের কাগজপুকুর বাজার সংলগ্ন মো. রফিকুল ইসলামের দোকানের সামনে অবস্থান নেয়। এ সময় যশোর থেকে বেনাপোলগামী পাকা রাস্তার পাশ থেকে মো. মিন্টু শেখকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে ২৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা এবং অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।




যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার এসআই রকি মন্ডল জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে।