শার্শার নিষিদ্ধ উইনকোরেক্সসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
শার্শার নিষিদ্ধ উইনকোরেক্সসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

শার্শা( যশোর)প্রতিনিধি:

যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় নিষিদ্ধ WINCOREX Syrup (উইনকোরেক্স সিরাপ)সহ  শারমিনা খাতুন (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


গত মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর দেড়টার  সময় শার্শা থানার অগ্রভূলট গ্রামের দক্ষিণপাড়া থেকে তাকে আটক করা হয় । আটক শারমিনা খাতুন অগ্রভূলট দক্ষিণপাড়া গ্রামের নবিউল ইসলামের স্ত্রী।


পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) আশীষ সরকারের নেতৃত্বে একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভূলট দক্ষিণপাড়ায় এ অভিযান চালায়। এ সময় জনৈক নবিউল ইসলামের বসতবাড়ির রান্নাঘরের ভেতর থেকে মহিলা পুলিশের সহায়তায় শারমিন খাতুনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং উপস্থিত লোকজনের সম্মুখে জব্দতালিকা মূলে তার হেফাজত থেকে ১৫ বোতল WINCOREX Syrup উদ্ধার করা হয়।



ঘটনার বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান,উদ্ধারকৃত আলামতসহ এই ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে বুধবার (২৯ জুলাই ২০২৬) সকালে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।