রাজশাহীতে পৃথক অভিযানে শীর্ষ জাহাজঘাটের নারী মাদক কারবারি রাজিয়াসহ গ্রেপ্তার ৩
রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) মতিহার ও পবা থানাধীন এলাকায় পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকার মোছা. রাজিয়া বেগম (৩৬), তিনি বাবু হোসেনের স্ত্রী, আজম মাহমুদ (৩০),সে পবা থানার শিরোলিয়া গ্রামের মৃত নুরুজ্জামান ওরফে ভুলুর ছেলে এবং ইমদাদুল হক(৩০) একই এলাকার ওমর আলীর ছেলে
এ সময় তাদের দেহ তল্লাশি করে মোট ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৭ হাজার ১৪৫ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানাই, গত ২৯ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৮ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পবা থানার শিরোলিয়া এলাকায় পৃথক অভিযানে আজম মাহমুদ ও ইমদাদুল হককে আটক করা হয়।
এ ব্য়পারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।








