কুতুবদিয়ায় অভিযানে ইয়াবাসহ আটক মাদক বিক্রেতা

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:১৫ এএম
কুতুবদিয়ায় অভিযানে ইয়াবাসহ আটক মাদক বিক্রেতা

কুতুবদিয়া প্রতিনিধি:

১৫ মে (সোমবার) রাতে কক্সবাজারের কুতুবদিয়ায় ধূরুং বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ আশরাফ আলী (৫৩) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তার কাছ থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার এসআই প্রবাল সিনহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধুরুং বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দক্ষিণ ধুরুং আলী ফকির ডেইল গ্রামের বাসিন্দা আশরাফ আলী (৫৩)কে আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই আশরাফ আলী ও তার ছেলে কালুসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ চলে আসছে। তবে নানা সময় অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে।

আটক আশরাফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।