জঙ্গল সলিমপুরে ইয়াছিন-রোকন গ্রুপের সংঘর্ষ, নিহত ১, আহত ২০

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম
জঙ্গল সলিমপুরে ইয়াছিন-রোকন গ্রুপের সংঘর্ষ, নিহত ১, আহত ২০

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল ও পার্শ্ববর্তী আলীনগরে পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাল্লু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, সরকারি পাহাড় দখল ও প্লট বেচাকেনার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ইয়াছিন গ্রুপ ও যুবদল নেতা রোকন উদ্দিন মেম্বারের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি রোকন উদ্দিনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে তিনি পাহাড়ের নিয়ন্ত্রণ নিতে ৬০ লাখ টাকার অস্ত্র কেনার কথা স্বীকার করেন।