মেসির হৃদয়স্পর্শী আলিঙ্গনে অশ্রুসিক্ত ভোজিনহা

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম
মেসির হৃদয়স্পর্শী আলিঙ্গনে অশ্রুসিক্ত ভোজিনহা

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি 

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার কাছে কেপ ভার্দের পরাজয়ের পর ফুটবল বিশ্ব দেখেছে এক অনন্য মানবিক মুহূর্ত। ম্যাচজুড়ে দুর্দান্ত গোলরক্ষণে প্রশংসা কুড়ানো ৪০ বছর বয়সী কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা আবেগে ভেঙে পড়েন।

জয়ের উচ্ছ্বাসের মাঝেও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এগিয়ে গিয়ে ভোজিনহাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন। সেই হৃদয়স্পর্শী আলিঙ্গনের দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবলপ্রেমীদের প্রশংসা ভাসে।

এই দৃশ্য আবারও প্রমাণ করল, ফুটবল শুধু জয়-পরাজয়ের লড়াই নয়; পারস্পরিক শ্রদ্ধা, মানবিকতা ও ক্রীড়াসুলভ মনোভাবই এই খেলাকে বিশ্বজুড়ে সবচেয়ে সুন্দর করে তুলেছে।