লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন, ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন, ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সূত্রঃ সংগৃহীত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আটারকছড়া ইউনিয়নে অবস্থিত একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার।


পরিদর্শনকালে জোন কমান্ডার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও আবাসিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গম পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।


পরে বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার।


এ সময় তিনি বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও মনোবল বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।


এ ছাড়া স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এমকে/বিএম২৪