মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম
মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

মাহমুদউল্লাহ সাইফ, ফেনী জেলা প্রতিনিধি


ফেনী শহরের মাস্টারপাড়া সংলগ্ন মৌলভীবাজার রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।


রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন রাস্তার মাথায় লেভেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক রেললাইনের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। প্রস্রাব শেষে পেছনে ফিরতেই চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে রেললাইনের পাশে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহত যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। পরিচয় শনাক্ত না হলে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।


এমকে/বিএম২৪