মাদকের প্রতিবাদ করায় প্রতিবাদীকে ছুরিকাঘাতে জখম করে মাদক ব্যবসায়ী

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
মাদকের প্রতিবাদ করায় প্রতিবাদীকে ছুরিকাঘাতে জখম করে মাদক ব্যবসায়ী

সূত্রঃ সংগৃহীত

মোহন চন্দ্র, জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সীতামাতখুর গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বেপরোয়া মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে দু'জন প্রতিবাদকারী। গত শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন দেলোয়ার হোসেন এবং রেজোয়ান হোসেন সনি। স্থানীয়রা জানায়, এলাকার কয়েকজন সচেতন যুবক মিলে গ্রামটি মাদকমুক্ত করতে কাজ করছিল। এলাকার মাংশ বিক্রেতা মানো মিয়ার ৩'ছেলে রনি, জনি ও রানা এলাকায় মাদকের ব্যাবসা করে। প্রতিবাদকারীরা প্রথমে তিন ভাইকে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। মাদক ব্যবসা ছেড়ে দেওয়াই প্রতিবাদকারীদের কাল হয়ে দাঁড়ায়। ৩'ভাইকে মাদক ব্যবসা ছেড়ে দিতে বলায় ক্ষিপ্ত হয়ে প্রতিবাদকারীদের দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে দেলোয়ার ও রেজোয়ানকে গুরুতর জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিছানায় বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।


এলাকাবাসী জানান, মানো ও তার ছেলেরা মিলে কসাইয় ব্যবস্থা করত। অধিক লাভের আশায় কসাই ব্যবস্থা ছেড়ে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। প্রতিবাদের ৩'ভাই তাদের স্ত্রীরা মিলে গরু জবাইয়ের চাকু ও রামদা দিয়ে হামলা চালিয়ে আহত করে।


বিষয়টি পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলামকে অবহিত করা মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়ে দেন। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই মাদক ব্যবসায়ী সহদোর ৩'ভাই পালিয়ে যায়।ওসি মহদোয় বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তিনি আরো বলেন, এ উপজেলাকে মাদক মুক্ত করতে থানা পুলিশ সচেষ্ট অবস্থায় আছে।