ফরিদপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন হাসান জাফির তুহিন
সংগৃহীত
মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন কৃষকদলের সভাপতি এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাসান জাফির তুহিন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন, যাতে পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
এ সময় তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা-২০২৬ উদ্যাপনের প্রত্যয় ব্যক্ত করেন।
এমকে/বিএম২৪









