কুতুবদিয়ায় মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্ত ও বিতরণ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম
কুতুবদিয়ায় মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্ত ও বিতরণ

সংগৃহীত

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি


কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন নিশ্চিতকরণ ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস।


সোমবার (২০ অক্টোবর) উপজেলার কাচারি পুকুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি আসিফ।


এ সময় তিনি বলেন, মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মাধ্যমে উপজেলায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রজনন নিশ্চিতকরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ জলজ জীববৈচিত্র্য রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতেও সহায়ক হবে।


উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এমকে/বিএম২৪